জন্ম ১৮৯৮ সালে, জার্মানির
ওসনাব্রুকে। নাম ছিল এরিখ পল রেমার্ক। মাত্র আঠারো বছর বয়সে তাকে টেনে নিয়ে যাওয়া
হয় প্রথম বিশ্বযুদ্ধের কর্দমাক্ত পরিখায়। সেখানে তিনি দেখেছেন মানুষের সবচেয়ে নিষ্ঠুর
মুখ—রক্ত, মৃত্যু, আর সেই নিরর্থকতা— যা কোনো ভাষায় প্রকাশ করা যায় না। যুদ্ধে তিনি
আহত হয়েছিলেন; শ্যাপনেলের আঘাতে বাঁ পা, ডান হাত আর গলা ক্ষতবিক্ষত হয়েছিল। যুদ্ধ
শেষে ফিরে এসে তিনি দেখলেন, দেশ ভেঙে পড়ছে, চারপাশে ক্ষুধা আর শোকের কালো লম্বা ছায়া।
এই অভিজ্ঞতাই তাকে তাড়িয়ে বেড়িয়েছে সারা জীবন। কিন্তু এ আ...