শেয়ারবাজারে তালিকাভুক্ত এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের
আর্থিক বিবরণীতে মিথ্যা তথ্য ও অনিয়ম পেয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ
অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানিটির শেয়ার অধিগ্রহণ ও হস্তান্তর, মূল্য
সংবেদনশীল তথ্য প্রকাশ এবং সেকেন্ডারি মার্কেটে অস্বাভাবিক শেয়ারদরের বিষয় তদন্ত
করতে গিয়ে এসব অনিয়ম ধরা পড়ে। কমিশনের তদন্তে উঠে এসেছে, মিথ্যা তথ্য প্রদান এবং
আর্থিক বিবরণীতে যথাযথ তথ্য উপস্থাপন না করে কোম্পানিটির শেয়ারের মূল্য প্রভাবিত করা
হয়েছে, যার ফলে ক্ষতিগ...