খোলাবাজারে ডলারের দর নিয়ন্ত্রণ ও স্থিতিশীলতা
বজায় রাখতে নতুন বিনিময় হার নির্ধারণ করেছে মানি চেঞ্জার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ
(এমসিএবি)। এখন থেকে মানি এক্সচেঞ্জগুলোয় প্রতি ডলার ১২৫ টাকা ৫০ পয়সায় ক্রয় করবে এবং
১২৬ টাকা ৫০ পয়সায় বিক্রি করবে। গতকাল সোমবার সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে আয়োজিত
সংবাদ সম্মেলনে এ দর ঘোষণা করেছেন এমসিএবির সভাপতি এম এস জামান।
এমসিএবির সভাপতি বলেছেন, বাংলাদেশ ব্যাংকের
নির্দেশনার আলোকেই ডলারের এ দর নির্ধারণ করা হয়েছে। নতুন দর সংগঠনের ওয়েবসাইটের মাধ্যমে
দেশের স...