জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল বাস্তবায়নের কারণে দেশের মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা অর্জন বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি কমিটির (এমপিসি) ১৪তম সভায় দেশের সার্বিক সামষ্টিক অর্থনীতি পর্যালোচনা করে এই পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে।
বৈঠক শেষে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সার্বিক মূল্যস্ফীতি কিছুটা নিম্নমুখী থাকলেও তা ২০২৬-২৭ অর্থবছরের জন্য সরকারের নির্ধারিত ৭ দশমিক ৫০ শতাংশ লক্ষ...