মাজারে যেন কোনোভাবেই মাদক সেবন না হয়, সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে বলে জানিয়েছেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।আজ বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রায়পুরায় আয়োজিত জশনে জুলুস, দরুদ, মিলাদ কিয়াম ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।এমপি বকুল বলেছেন, ‘আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, নবী করিম (সা.) দুনিয়ায় না এলে আমরা সুন্দর জীবনের সন্ধান পেতাম না।’ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ ধারণ করে সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ...