পঞ্জি স্কিমের ফাঁদে সর্বস্ব হারিয়েছেন এ দেশের অনেকেই। এর মধ্যে সবচেয়ে
আলোড়ন তুলেছিল এমটিএফই জালিয়াতি। লিখেছেন ইমরানুর রহমান
রবিন আহমেদ (কল্পিত নাম) রাতের পর রাত ঠিকমতো
ঘুমাতে পারতেন না। মধ্যবিত্ত পরিবারের সন্তান রবিন অনেক কষ্টে তিলে তিলে কিছু টাকা
জমিয়েছিলেন— ভবিষ্যতের জন্য, সন্তানের পড়ালেখা আর একটা নিরাপদ আশ্রয়ের আশায়। কিন্তু
মুদ্রাস্ফীতির বাজারে ব্যাংকের সামান্য সুদে সেই জমানো টাকা যেন চোখের সামনেই মূল্য
হারাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে তার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার এক মায়াবী হাতছানি নিয়ে...