সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সিসিটিভি ফুটেজ ছড়িয়ে দিয়ে দাবি করা হচ্ছে যে, কুমিল্লার একটি স্বর্ণের দোকানে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে এবং এর মাধ্যমে বাংলাদেশের ব্যবসায়ীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।তবে যাচাইয়ে দেখা গেছে, প্রচারিত দাবিটি মিথ্যা ও ভিত্তিহীন। ভিডিওটির সাথে কুমিল্লার বা বাংলাদেশের কোনো সম্পর্ক নেই; এটি মূলত মহারাষ্ট্র রাজ্যের নাগপুরের একটি স্বর্ণের দোকানে সংঘটিত সশস্ত্র ডাকাতির দৃশ্য।কী দাবি করা হচ্ছে?আজ শনিবার '@banglaleague224' নামের একটি এক্স (X) অ্যাকাউন্ট থেকে একটি সিসিটিভি ফুটেজ...