রাজনৈতিক প্রক্রিয়ায় ধারাবাহিক জবাবদিহিতা না থাকলে রাষ্ট্র বিপথগামী হতে বাধ্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এম জহির উদ্দিন স্বপন।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বরিশালের গৌরনদী উপজেলা অডিটোরিয়ামে সাপ্তাহিক ‘গৌরনদী পরিক্রমা’ পত্রিকার প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।জহির উদ্দিন স্বপন বললেন, ‘ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে যেমন জবাবদিহিতা প্রয়োজন, তেমনি রাষ্ট্র পরিচালনা ও রাজনৈতিক প্রক্রিয়াতেও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। রাজনৈতিক প্রক্...