চলচ্চিত্র
ইতিহাসে ক্লাসিক ধারার মুভিগুলোর কথা উঠলে ফ্রিৎস ল্যাংয়ের ১৯৩১ সালের জার্মান মাস্টারপিস
‘এম’ নামটি সবার আগে আসে। মনস্তাত্ত্বিক থ্রিলার ও ক্রাইম জনরার এই চলচ্চিত্র শুধু
সে সময়ের নয়, বরং সর্বকালের অন্যতম সেরা এবং প্রভাবশালী একটি সিনেমা হিসেবে পরিচিতি
পেয়েছে।
সিনেমার
মূল প্রেক্ষাপট বার্লিন শহর। যেখানে এক সিরিয়াল কিলার একের পর এক ছোট শিশুকে খুন করে
পুরো শহরকে ত্রাসের রাজত্বে পরিণত করেছে। পুলিশ খুনিকে খুঁজতে গিয়ে যখন হিমশিম খাচ্ছে,
তখন এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়। সাধারণ নাগরিক থেকে...