রাজধানী
ঢাকায় উন্মোচিত হলো সনির সিনেমাটিক
ক্যামেরা ‘এফএক্স ৫’। শক্তিশালী এই
ক্যামেরা নিয়ে লিখেছেন ইমরানুর
রহমান
রাজধানী ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলের জাঁকজমকপূর্ণ আবহে বিশ্বখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড সনি দেশের চলচ্চিত্র ও ভিডিওগ্রাফি অঙ্গনে হাজির হয়েছে নতুন চমক নিয়ে। ‘লাইটিং দ্য ওয়ে ফরোয়ার্ড’ প্রতিপাদ্যে আয়োজিত সেই আলো ঝলমলে অনুষ্ঠানে দেশের পেশাদার চিত্রগ্রাহক, চলচ্চিত্র নির্মাতা ও গণমাধ্যম সংশ্লিষ্টদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে আনা হলো বহুল প্রতীক্ষিত ফুল ফ্রেম সিনেমা...