এক বছরেরও বেশি সময় পর বুধবার প্রথমবারের মতো মুখোমুখি হয়েছেন ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন। চীনে শি জিনপিংয়ের সঙ্গে ঐতিহাসিক বৈঠকের প্রস্তুতির মধ্যেই তাদের এ সাক্ষাৎ হলো।এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নেতাদের সম্মেলনে যোগ দিতে শেনজেনে পৌঁছালে বিমান থেকে নামার পর ট্রাম্পকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। সম্মেলনের শেষ পর্যায়ে শি, ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট পুতিনের মধ্যে বহুল আলোচিত বৈঠক হওয়ার কথা রয়েছে।বিমানবন্দরের রানওয়েতে ট্রাম্প ও শির মধ্যে করমর্দন ও আলিঙ্গনের পর যুক্তরাষ্ট্রের প্...