আমার
জীবনের কিছু কিছু অংশ
আমি কখনো নিজে সামলে
রাখতে জানি না। ওই
অংশগুলো দেখভালের দায়িত্ব শুধুই আম্মুর।
এবারের
ঈদের সকালেও তেমন একটি দায়িত্ব
বর্তেছিল আম্মুর ওপর। পরে শুনেছি,
সেদিন আম্মু এমন একটা জায়গায়
ঢুকে পড়েছিল, যেখানে মেয়েদের ঢোকার অনুমতি নেই।
আমার
অসুখটার অনেক নাম। ডাক্তার
বলে এপিলেপসি, পাড়ার লোকে বলে মৃগী
আর দাদি বলত জিনের
আছর। খিঁচুনি শুরুর আগে পেটের ভেতর
থেকে একটা শিরশিরে অনুভূতি
সুনামির ঢেউয়ের মতো গলার দিকে
উঠে আসে। তারপর আর
কিছু মনে থাকে না।
জেগে উঠে দেখি জিভ
ক...