গত কয়েক বছরে বিশ্বের
বিভিন্ন প্রান্ত—এমনকি মধ্যপ্রাচ্য থেকেও বেশি বৈদেশিক মুদ্রা
বা রেমিট্যান্স এসেছে আমেরিকা থেকে। দেশের সাম্প্রতিক পরিবর্তিত পরিস্থিতিতে রেমিট্যান্সের প্রবাহ এবং ডলার সংকট
নিয়ে নানা আলোচনা তৈরি
হয়েছে। নতুন সরকার ও
বর্তমান প্রশাসনকে একদিকে রাজনৈতিক মতভেদ, অন্যদিকে বৈশ্বিক পরাশক্তিগুলোর নানামুখী চাপ সামলে এগোতে
হচ্ছে। তদুপরি, আমেরিকার নতুন আরোপিত শুল্কনীতির
কারণে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান হাতিয়ার তৈরি পোশাক রফতানি
খাতের ভবিষ্যৎ আজ প্রশ্ন...