খুলনায় আবারও গুলির ঘটনা ঘটেছে। এবার নগরীর দক্ষিণ টুটপাড়ায় ৬ লাখ টাকা চাঁদার দাবিতে একটি বেসরকারি সংস্থার (এনজিও) কর্মকর্তার বাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার দুপুর আড়াইটার দিকে প্রকাশ্যে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি।স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর পরিবার জানায়, নগরীর দক্ষিণ টুটপাড়া খ্রিস্টানপাড়ার বাসিন্দা ও এনজিও কর্মকর্তা মিলটন বারিকদারের কাছে বেশ কয়েক দিন ধরে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা ৬ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। চাঁদা না পেয়ে তাকে কয়েক দফা প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে।...