নিউ ইয়র্ক পুলিশের নীল পোশাকে বাংলাদেশিদের উপস্থিতি এখন ছাড়িয়েছে এক হাজার। সংখ্যার পাশাপাশি বাড়ছে দায়িত্বের পরিধিও। ডিটেকটিভ, সার্জেন্ট, লেফটেন্যান্ট, ইন্সপেক্টর থেকে শুরু করে এবার ডেপুটি ইন্সপেক্টর পদেও জায়গা করে নিয়েছেন বাংলাদেশি-আমেরিকানরা। সর্বশেষ এক অনুষ্ঠানে একসঙ্গে ১০ বাংলাদেশি সদস্য পদোন্নতি পেয়ে নিয়েছেন নতুন দায়িত্ব।২৮ সেপ্টেম্বর ওয়ান পুলিশ প্লাজায় আয়োজিত বিশেষ প্রমোশন অনুষ্ঠানে নিউ ইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিশের নেতৃত্বে বিভিন্ন পদে পদোন্নতি দেওয়া হয় কর্মকর্তাদের। ওই অনুষ্ঠানে...