ছোট্ট একটা পতঙ্গ— নাম তার মশা। ভাবুন, এর কামড় থেকে বাঁচতে দেশের মানুষের প্রতি বছর খরচ ৩ হাজার কোটি টাকা! মশার কামড় থেকে রক্ষা পেতে কয়েল, মশারি, অ্যারোসল, ইলেকট্রিক ব্যাট, ভ্যাপোরাইজার, ক্রিম কেনা ও চিকিৎসায় এ টাকা খরচ হয়। এরপরও মশার কামড় থেকে রেহাই মিলছে না। চলতি বছরের ২৪ নভেম্বর পর্যন্ত মশার কামড়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ১ লাখ ৭৬ হাজার মানুষ। মৃত্যু হয়েছে ৫২৪ জনের।
বিশেষজ্ঞরা বলছেন, মশা মারতে সরকারি প্রতিষ্ঠানগুলোর ব্যর্থতার কারণে সাধারণ মানুষের পক...