শিক্ষা ও গবেষণার উন্নয়নে বিশেষ সেমিনার আয়োজন করেছে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি)। একই সঙ্গে গবেষণার সঙ্গে শিল্প খাতের বাস্তব সংমিশ্রণ ঘটানো এবং শিক্ষার্থীদের আধুনিক কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে অনুষ্ঠিত হবে সমঝোতা স্মারক (এমওইউ) সই অনুষ্ঠান। আগামীকাল শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন চত্বরে অনুষ্ঠিত হবে ‘দ্য রোল অব অ্যাকাডেমিয়া-ইন্ডাস্ট্রি কোলাবরেশন: রিসার্চ এক্সিলেন্স, ইনোভেশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালা...