বাংলাদেশের রাজনীতিতে একটি পুরনো সমস্যা হলো— আমরা প্রায়ই সরকার পরিবর্তনকে রাজনৈতিক পরিবর্তনের সমার্থক মনে করি। একটি সরকার যায়, আরেকটি সরকার আসে; কিন্তু প্রশাসনের কাঠামো, রাজনৈতিক সংস্কৃতি, প্রতিষ্ঠানগুলোর দুর্বলতা এবং ক্ষমতার কেন্দ্রীভূত চরিত্র অনেকাংশে একই থেকে যায়। এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসাই ছিল জুলাইয়ের বড় প্রত্যাশা।
জুলাই অভ্যুত্থানের পর মানুষ এমন একটি রাষ্ট্র চেয়েছে, যেখানে চাকরি পাওয়ার জন্য রাজনৈতিক পরিচয় প্রয়োজন হবে না; প্রশাসনিক সেবা পেতে ক্ষমতাবানের সুপারিশ লাগবে না; বিচার পেতে রাজনৈত...