ভাদ্রের
এই ভরদুপুরে হঠাৎ মায়ার কথা
কেন মনে পড়ল, তার
যুক্তিসংগত কোনো কারণ-সূত্র
আমার কাছে নেই। মায়া,
কোনো বিখ্যাত চরিত্র নয়। খুব অসাধারণ
দেখতে এক সাধারণ মেয়ে।
আমাদের স্কুলে পড়ত। দেখতে ছিল
মুম্বাইয়ের ফিল্ম স্টার দিব্যা ভারতীর ডুপ্লিকেট। পুতুল-পুতুল চেহারা। আমি ছিলাম দিব্যার
ডাই-হার্ড ফ্যান। যাকে বলে, রক্ত
দিয়ে চিঠি লেখার মতো
ব্যাপার-স্যাপার আর কি! এইসি
দিবানগি, দেখি নেহি কাহি,
মেনে ইসলিয়ে, জানে জানা দিবানা,
তেরা নাম রাখ দিয়া...
দিব্যা ভারতীর ঠিকানা জানা ছিল না।
জানলে হয়তো রক্ত দিয়ে...