গত বছর ঢাকায় মুরাস ইউনাইটেডের কাছে হেরে এএফসি চ্যালেঞ্জ লিগের প্রিলিমিনারি
রাউন্ডেই থামতে হয়েছিল আবাহনীকে। আজ মঙ্গলবার ঢাকাতেই সেই কিরগিজ জায়ান্ট মুরাসকে সামনে
পাচ্ছে ফর্টিস ফুটবল ক্লাব। অভিষেকটা জয়ে রাঙাতে ফর্টিসকে দিতে হবে বড় পরীক্ষা। শুধু
অংশগ্রহণ নয়, ফর্টিস সামর্থ্যের সেরাটা দিতে চাইবে ইতিবাচক ফল নিয়ে মাঠ ছাড়তে। বসুন্ধরা
কিংস অ্যারেনায় ম্যাচটি শুরু হবে বেলা ৩টায়। আজ জর্ডানে প্রিলিমিনারি রাউন্ডের আরেক
ম্যাচে বাংলাদেশ পুলিশ এফসি মুখোমুখি হবে সিরিয়ান চ্যাম্পিয়ন আল ইত্তিহাদ আহলির।
গত মৌসু...