চট্টগ্রামের পাহাড়তলির বাসিন্দা মণি আকতার। ছিলেন ৯ মাসের অন্তঃসত্ত্বা। আর কয়েক দিন পরেই তার কোল আলো করে আসার কথা ছিল নতুন অতিথির। কিন্তু তার আগেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন মণি, সঙ্গে নিয়ে গেছেন অনাগত সন্তানকেও।
ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন মণি। গত শুক্রবার সকালে প্রথমে তাকে আগ্রাবাদের মা ও শিশু জেনারেল হাসপাতালে ভর্তি করেন পরিবারের সদস্যরা। বিকালেই চিকিৎসক জানিয়েছেন মণিকে এইচডিইউ বা উচ্চ নির্ভরশীলতা কেন্দ্রে নিতে হবে। কিন্তু সেখানে সিট খালি না থাকায় রাতে নেওয়া হয় বেসরকারি সাজিনাস হসপিটালে। প্রথমে...