ছেলে গ্রেপ্তার, মেয়ে হাসপাতালে ভর্তি; কিংবা পরিবারের স্বজনকে
হত্যার হুমকি— কৌশল আলাদা হলেও লক্ষ্য এক। ভয় দেখিয়ে টাকা
হাতিয়ে নেওয়া।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও তাদের পরিবারের ফোনে
ইদানীং এমন ফোনকল আসছে হরহামেশাই। অপরিচিত নাম্বার থেকে ফোন এলেও ওপারের লোকজনের মুখে
থাকে শিক্ষার্থীর নাম, ঠিকানা ও বিভাগের নির্ভুল বিবরণ। এত নিখুঁত তথ্য শুনে স্বজনরাও
সহজে বিশ্বাস করে ফেলেন। ঠিক তখনই শুরু হয় মূল খেলা। কখনো পুলিশ বা র্যাব (এখন এসআরবি),
কখনোবা ডাক্তারের পরিচয় দিয়ে আতঙ্ক ছড়ানো হয়। কোথাও...