স্বপ্নের নারীকে বিয়ে করার আশা নিয়ে নিজের সব জিনিসপত্র বিক্রি করে প্রায় ১ হাজার ৯৩১ কিলোমিটার পথ পাড়ি দিয়েছিলেন ব্রাজিলের এক ব্যক্তি। কিন্তু গন্তব্যে পৌঁছে জানতে পারেন, যে নারীর খোঁজে তিনি এতদূর এসেছেন, বাস্তবে তার কোনো অস্তিত্বই নেই। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি একটি চরিত্র।৪৯ বছর বয়সী ওই ব্যক্তির নাম এডিমার মার্টিনস। পেশায় রাজমিস্ত্রি মার্টিনস ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় মারানিয়াও রাজ্যের বাসিন্দা।স্থানীয় টিভি মিরান্তেকে তিনি জানিয়েছেন, ২০২০ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘জেসিকা অলি...