যুক্তরাষ্ট্রে নতুন এআই-চালিত সরকারি ওয়েবসাইট চালু করেছে ট্রাম্প প্রশাসন। মঙ্গলবার ওয়াশিংটনে আনুষ্ঠানিকভাবে America.gov নামে ওয়েবসাইটটির উদ্বোধন করা হয়। ওয়েবসাইটের লক্ষ্য সরকারি তথ্য ও সেবা সহজে মানুষের কাছে পৌঁছে দেওয়া।উদ্বোধনের পরপরই অবশ্য ওয়েবসাইটটির এআই ব্যবস্থা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। কারণ, রাজনৈতিক বিভিন্ন প্রশ্নের উত্তর শুরুতে দেওয়ার পর কয়েক মুহূর্তের মধ্যেই একই প্রশ্নের উত্তর দেওয়া বন্ধ করে দেয় সিস্টেমটি।২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে প্রশ্ন করলে শুরুতে এআই জানায়, সরকারি নথিতে নির্ব...