অর্থনীতির প্রবৃদ্ধি ও উন্নয়নের আলোচনায় আর্থিক তথ্যের স্বচ্ছতা নিয়ে আলোচনা তুলনামূলক কম হয়। অথচ আর্থিক চিত্র সঠিকভাবে উপস্থাপিত না হলে বিনিয়োগকারীরা আস্থা পান না, ঋণদাতারা ঝুঁকি নেন না এবং নীতিনির্ধারকরা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না। তাই হিসাববিজ্ঞান শুধু সংখ্যার খেলা নয়, এটি আস্থা ও জবাবদিহির ভাষা।
হিসাববিজ্ঞান শুধু আয়-ব্যয়ের হিসাব রাখা নয়; এটি সিদ্ধান্ত গ্রহণে তথ্য জোগায় ও জবাবদিহি নিশ্চিত করে। পেশাদার হিসাববিদ শুধু তথ্য লিপিবদ্ধকারী নন, তিনি সততার রক্ষক। চাপের মুখেও নির্ভুল তথ্যের প...