সমতলেই ডানা মেলতে যাচ্ছে উচ্চগতির উড়াল রেলপথ। রাজধানী থেকে চট্টগ্রামের যোগাযোগে দূরত্ব কমাতে নেওয়া হয়েছে এমন উদ্যোগ। ঢাকার শ্যামপুর থেকে কুমিল্লা পর্যন্ত হতে যাচ্ছে নতুন রেলপথ। এতে শুধু দূরত্বই কমবে না, বদলে যাবে দেশের পণ্য পরিবহন ও যাতায়াতের চিত্র। ঢাকা-কুমিল্লা নতুন এই কর্ড রেলপথ নির্মাণে উড়াল কাঠামো বেছে নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে ভবিষ্যতে বৈদ্যুতিক ট্রেন চলাচলের সুযোগ রেখেই তৈরি করা হবে রেলপথটি— যেন বিদ্যুৎ ব্যবহার করে ট্রেন চালানো যায়। প্রায় ৮১ কিলোমিটার দীর্ঘ এ রেলপথ ন...