‘ভোজপুরি গান’ শব্দটা শুনলেই বর্তমান প্রজন্মের অনেকের মনেই ভেসে ওঠে দ্ব্যর্থবোধক সস্তা লিরিক্স, চটুল নাচ আর নারীবিদ্বেষী কিছু মিউজিক ভিডিওর চেনা ছক। বলিউড সিনেমা বা কমেডি শো-গুলোতেও ‘বিহারি’ উচ্চারণকে বরাবরই হাসির পাত্র বা পরিযায়ী শ্রমিকের সস্তা তকমা দিয়ে উপস্থাপন করা হয়েছে। কিন্তু আপনি কি জানেন, বিহারের ভোজপুরি ভাষার রয়েছে শত শত বছরের পুরনো এক সমৃদ্ধ সাহিত্য, ইতিহাস এবং লোকসংগীতের অমূল্য ভাণ্ডার?সম্প্রতি ‘কোক স্টুডিও ভারত’-এর মঞ্চে ভারতের অন্যতম প্রাচীন এই ভাষার হারিয়ে যাওয়া গৌরব ও আভিজাত্...