একসময় দেশের চলচ্চিত্র সংস্কৃতির প্রাণকেন্দ্র ছিল প্রেক্ষাগৃহ।
অথচ দর্শক সংকট, লোকসান ও মানসম্পন্ন সিনেমার অভাবে একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী
প্রেক্ষাগৃহ। সংকট কাটাতে আধুনিকায়ন ও বিদেশি সিনেমা আমদানির উদ্যোগ নিয়ে চলছে আলোচনা।
লিখেছেন মীর রাকিব হাসান
নব্বই দশকে দেশে যেখানে প্রায় ১ হাজার ৪৩৫টি প্রেক্ষাগৃহ সচল ছিল,
এখন সংখ্যাটি নেমে এসেছে প্রায় ৭০টিতে। দর্শক সংকট, মানসম্পন্ন সিনেমার অভাব, পরিচালন
ব্যয় ও লোকসানের চাপে বন্ধ হচ্ছে একের পর এক ঐতিহ্যবাহী সিঙ্গেল প্রেক্ষাগৃহ। ভৈরব,
রংপুর ও নারায়ণ...