কুড়িগ্রামের রৌমারীর যাদুরচর ইউনিয়ন উপ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রটি দীর্ঘদিন ধরে চিকিৎসা সেবা বন্ধ রয়েছে। এর ফলে ভোগান্তিতে রয়েছেন এই ইউনিয়নের বাসিন্দারা।এ ইউনিয়নের নয়টি ওয়ার্ডে জনসংখ্যা প্রায় ৬০ হাজার। এই চিকিৎসা কেন্দ্রে সেবা বন্ধ, কবে মিলবে সেবা তারও কোনো নিশ্চয়তা নেই। এ বিষয়ে উপজেলা আইনশৃঙ্খলা মাসিকসভায় আলোচনা হয়।এ স্বাস্থ্য কেন্দ্রটি যাদুরচর ইউনিয়ন ভবনের পাশেই অবস্থিত। স্বাস্থ্যসেবা পেতে ১০ কিলোমিটার দূরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসতে হচ্ছে ইউনিয়নবাসীকে। দ্রুত এ সমস্যা সমাধান কর...