প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী হয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা তুরস্কে গিয়েছেন বলে যে প্রচারণা চালানো হচ্ছে, সেটি সম্পূর্ণ অনুমাননির্ভর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু। তিনি জানান, এ ধরনের কোনো ব্যক্তি প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন না।আজ শুক্রবার রাতে নিজের ফেসবুক পেজে এক পোস্টের পাশাপাশি আগামীর সময়কেও এ কথা জানান হাসান শিপলু। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে তুরস্কে আওয়ামী লীগ নেতা, বিএনপিতে তীব্র ক্ষোভ—এমন শিরোনামে একটি ফটোকার্ড ফেসবুকে ছড়িয়ে পড়েছে। যেখানে পর...