বীর মুক্তিযোদ্ধারা কোনো দল বা নির্দিষ্ট সময়ের নন; তারা সমগ্র জাতির অহংকার ও প্রেরণার উৎস। তাদের ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীন দেশে যদি বীরদেরই অবহেলা ও অসম্মানের শিকার হতে হয়, তবে তা জাতির জন্য এক কলঙ্কজনক অধ্যায়। কুমিল্লার ব্রাহ্মণপাড়ার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারের অন্তিম বেলায় স্থানীয় প্রশাসনের দায়িত্বহীনতায় রাষ্ট্রীয় ‘গার্ড অব অনার’ না পাওয়া শুধু বেদনাদায়কই নয়, লজ্জাজনকও। আমরা স্থানীয় প্রশাসনের এ ধরনের উদাসীনতা ও অবহেলার তীব্র নিন্দা জানাই। অবিলম্বে এ ঘটনার নিরপেক্ষ তদন্তসাপেক...