ভারতের উত্তরাখণ্ড রাজ্যের চামোলি জেলায় যোশিমঠ-বদরিনাথ রুটে ছয়জন আরোহীসহ নিখোঁজ হওয়া একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। শুক্রবার এ তথ্য জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।তুষারপাতের মধ্যে দুপুর ১টা ১৪ মিনিটের দিকে বদরিনাথ থেকে উড্ডয়নের পর হাথি পর্বত এলাকায় হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।উত্তরাখণ্ড সিভিল অ্যাভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটি এক বিবৃতিতে জানায়, ট্রান্স ভারত এভিয়েশন প্রাইভেট লিমিটেডের ভিটি-এইচসিএক্স কলসাইনযুক্ত হেলিকপ্টারটি বদরিনাথ থেকে দেরাদুনের সাহস্রধারার উদ্দেশে...