কুমিল্লার লাকসাম উপজেলার উত্তরদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ভবন জরাজীর্ণ। ছাদের পলেস্তারা খসে পড়ে, দেয়াল ও পিলারে দেখা দিয়েছে ফাটল। এমন ঝুঁকিপূর্ণ ভবনের তিনটি কক্ষে চলছে পাঠদান। এর সঙ্গে রয়েছে পানীয়জলের সংকট। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপদ পানির ব্যবস্থা নিয়েও ভোগান্তি পোহাতে হচ্ছে। বিদ্যালয় প্রাঙ্গণে রয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আরেকটি পরিত্যক্ত ভবন। সীমানাপ্রাচীরের ঘাটতি ও পাশের খালের কারণে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে। ১৯২০ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির এসব সমস্যা...