ভাবুন তো, সকালে ঘুম থেকে উঠে দেখলেন চারপাশ অন্ধকার। দুপুর হলো, বিকেল গড়িয়ে সন্ধ্যা- তবু সূর্যের দেখা নেই। পরদিনও একই অবস্থা। এভাবে এক দিন, দুই দিন নয়; টানা ৬৫ দিন সূর্য উঠবে না।অবিশ্বাস্য মনে হলেও পৃথিবীর একটি শহরের বাসিন্দাদের জন্য এটি প্রতিবছরের নিয়মিত ঘটনা।শহরটির নাম উটকিয়াগভিক। যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের একেবারে উত্তরে, আর্কটিক মহাসাগরের তীরে এর অবস্থান। একসময় শহরটি ব্যারো নামে পরিচিত ছিল। এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে উত্তরের শহর। ভৌগোলিক অবস্থানের কারণে এখানে শীতকালে দীর্ঘ সময় সূর্য দি...