বিদ্যালয়ে মোবাইল ফোন আনার ওপর নিষেধাজ্ঞা ছিল। সেই নিষেধাজ্ঞা অমান্য করে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী বিদ্যালয়ে মোবাইল ফোন নিয়ে আসে। পরে ফোনটি জব্দ করে হাতুড়ি দিয়ে ভেঙে দেন এক শিক্ষক। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।সামাজিক মাধ্যমের পাশাপাশি দেশের বিভিন্ন গণমাধ্যম ও টেলিভিশন চ্যানেলের ফেসবুক পেজেও ভিডিওটি প্রকাশ করা হয়। ভিডিও থেকে জানা যায়, ঘটনাটি সোমবার দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ঘটেছে।বিদ্যালয় সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের শৃঙ্খলা বজায় রাখা ও বিদ্...