সেদিনও পর্যটকের ভিড়ে জমজমাট ছিল পোল্যান্ডের ঐতিহাসিক ক্রাকোভ শহরের প্রধান চত্বর। কেউ ছবি তুলছিলেন। কেউ বসেছিলেন খাবারের দোকানে। মুহূর্তে সেই পরিচিত দৃশ্য বদলে গেল। গাড়ির জানালা থেকে ছুটতে লাগল গুলি। প্রাণ বাঁচাতে মানুষ ছুটলেন দোকান আর গির্জায়। কয়েক মিনিটের হামলায় প্রাণ গেল ছয়জনের। পরে সন্দেহভাজন হামলাকারীর বাড়িতে মিলল আরও তিনটি মরদেহ।রবিবার (০৮ নভেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার স্থানীয় সময় বেলা তিনটার কিছু আগে পোল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর ক্রাকোভের প্রধান বাজারচত্বরে গাড়ি নিয়ে ঢোক...