ব্যাট হাতে দায়িত্বশীল
ইনিংস এবং বল হাতে ক্যারিয়ারসেরা বোলিং—উইল জ্যাকসের দুর্দান্ত অল-রাউন্ড পারফরম্যান্সে
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৮৯ রানের জয় তুলে নিয়েছে ইংল্যান্ড।
স্লো ও নিচু বাউন্সের উইকেটে লঙ্কানদের স্কোর দুইশ ছুঁতে পারেনি। এর মাধ্যমে চলতি বছরে
শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলের ক্রিকেটে টানা দশম জয় পেল ইংল্যান্ড।
চেস্টার-লিস্টির ব্যাংক
হোম রিভারসাইড মাঠে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ৪৮.১ ওভারে ২৬৫ রানে অল-আউট হয়
ইংল্যান্ড। মজার ব্যাপার হলো, ২০১৯ সালের প...