পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় কামারদের দোকানগুলোতে
শেষ মুহূর্তে দেখা গেছে চরম ব্যস্ততা। কোরবানির পশু কেনা শেষ করে অনেকেই জবাই ও মাংস
কাটার সরঞ্জাম কিনতে ভিড় করছিলেন কামারপট্টিতে।
বুধবার উপজেলা সদরের বড়বাজার, আদর্শবাজার ও গ্যানিংগঞ্জবাজার ঘুরে দেখা
যায়, দা, ছুরি, চাপাতি ও বট...