চলতি অর্থবছরে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের জন্য বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকা করার উদ্যোগ নেওয়া হয়েছে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানালেন এই তথ্য। অর্থ মন্ত্রণালয়ে এসংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।আজ রবিবার জামালপুর জেলা প্রশাসক কার্যালয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের একথা জানান প্রতিমন্ত্রী।তিনি বললেন, ‘নীতিগতভাবে ২৫ কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে চলতি বছরেই পুরো টাকা দেওয়া সম্ভব হবে কি না, তা পর্যালোচনা করা হচ্ছে। এ বছ...