পরিবার ইসলামের দৃষ্টিতে সমাজের মৌলিক ভিত্তি। আর সেই
ভিত্তির অন্যতম স্তম্ভ হলো বংশপরিচয়ের সুরক্ষা। ইসলাম মানুষের পাঁচটি মৌলিক
স্বার্থ (মাকাসিদুশ শরিয়াহ) সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেছে। এর একটি হলো বংশ বা বংশপরিচয় (হিফযুন নাসাব) সংরক্ষণ।
তাই নিজের জন্মদাতা পিতাকে অস্বীকার করে অন্য কাউকে পিতা হিসেবে পরিচয় দেওয়া বা
দাবি করা ইসলামে গুরুতর অপরাধ। এটি শুধু ব্যক্তিগত নৈতিকতার প্রশ্ন নয়; বরং
উত্তরাধিকার, মাহরাম
সম্পর্ক, বিবাহ, সামাজিক
পরিচয় ও পারিবারিক অধিকারের সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্...