আজ বিশ্ব
কন্যাশিশু দিবস। বিশ্ব জুড়ে জাতিসংঘ রাষ্ট্রসমূহ
কন্যাশিশুর অধিকার,
মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার
অঙ্গীকার নিয়ে প্রতি বছর ১১ অক্টোবর
দিবসটি পালন করে। মূলত
শৈশব তো মানুষের জীবনের এমন এক ঋতু, যার কোমল আলোয় গড়ে ওঠে ভবিষ্যতের
ব্যক্তিত্ব। এ সময়ে শিশুর প্রয়োজন নিরাপদ আশ্রয়, স্নেহময় পরিবেশ, শিক্ষার
সুযোগ এবং নির্ভয়ে বেড়ে ওঠার নিশ্চয়তা। অথচ পৃথিবীর বহু কন্যাশিশুর কাছে শৈশব
মানেই নানা শঙ্কা, বৈষম্য
ও বঞ্চনার অভিজ্ঞতা। কখনো ঘরের ভেতর, কখনো শিক্ষাপ্রতিষ্ঠানে, কখনো
পথেঘাটে, আবার
কখনো ভার্চুয়...