লিফট এমন এক
জায়গা যেখানে কয়েক সেকেন্ডের জন্য পাশাপাশি দাঁড়িয়ে থাকে পরিচিত-অপরিচিত নানা
মানুষ। কেউ অফিসে যাচ্ছেন, কেউ হাসপাতালে, কেউ কোনো প্রতিষ্ঠানে। সময়টা অল্প,
কিন্তু এই অল্প সময়েও একজন মানুষের
ভদ্রতা, সংযম
ও অন্যের অধিকারের প্রতি সম্মান প্রকাশ পেতে পারে। ইসলাম যেহেতু মানুষের জীবনের
ছোট-বড় সব আচরণে শালীনতা ও সৌজন্যের শিক্ষা দেয়, তাই লিফট ব্যবহারের ক্ষেত্রেও ইসলামি আদবের কিছু সাধারণ নীতি প্রযোজ্য।
এক. অন্যের
অধিকার ও সুবিধার প্রতি খেয়াল রাখা: লিফটের দরজা
খুললেই ভেতরে থাকা মানুষকে বের হওয়ার সুযো...