শেয়ারবাজারে তালিকাভুক্ত ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) লোকসান উল্লেখযোগ্যভাবে কমেছে। একই সঙ্গে দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটি মুনাফায় ফিরেছে।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।কোম্পানিটির প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি-জুন সময়ে শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৬ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৭ পয়সা। ফলে এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি লোকসান কমেছে ১ টাকা ১ পয়সা বা প্রায় ৯৪ শতাংশ।...