সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে ইসরায়েলি দূতাবাসের বাইরে বুধবার ভোরে এক তরুণকে গুলি করে হত্যা করেছে পুলিশ। কর্তৃপক্ষ ঘটনাটিকে ‘সন্ত্রাসী হামলা’ বলে বর্ণনা করেছে।দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইভিৎসা দাচিচ বলেছেন, হামলাকারী দুই হাতে দুটি ছুরি নিয়ে এক পুলিশ কর্মকর্তার দিকে তেড়ে যান। এ সময় তিনি ‘আল্লাহু আকবার’ বলে চিৎকার করছিলেন। এতে ওই পুলিশ কর্মকর্তা মুখে ছুরির আঘাতে সামান্য আহত হন। পরে তিনি হামলাকারীকে গুলি করেন।দাচিচ জানান, সন্দেহভাজন ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে তিনি অপ্রাপ্তবয়স্ক ও সার্ব...