বিশ্বের
মোট ডিজিটাল হার্ডওয়্যার উৎপাদনে বাংলাদেশের অংশ শূন্য দশমিক
১ শতাংশ। ইলেকট্রনিকস পণ্য উৎপাদনের এ
তালিকায় বাংলাদেশের অবস্থান ২২তম। এ সক্ষমতার ৫৮
দশমিক ৮ শতাংশই চীনের
দখলে।
বাংলাদেশের
মতোই ডিজিটাল হার্ডওয়্যার উৎপাদনে একই সক্ষমতা নিয়ে
যৌথভাবে ২২তম অবস্থানে রয়েছে
ফিলিপাইন, কানাডা, পাকিস্তান, হাঙ্গেরি, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, মিসরসহ কয়েকটি দেশ। অর্থাৎ ডিজিটাল
হার্ডওয়্যার উৎপাদন সক্ষমতায় বাংলাদেশের অবস্থান এখনো খুবই ছোট।
ইলেকট্রনিকস
ও প্রযুক্তিপণ্যের বৈশ্বিক সরবরাহব্যবস্থা...