পারস্য উপসাগরের দিকে এগোলে মার্কিন যুদ্ধজাহাজে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ আলী আবদুল্লাহি বলেছেন, এই অঞ্চলে যেকোনো মার্কিন যুদ্ধজাহাজে আঘাত হানার সক্ষমতা ইরানের রয়েছে। এমন সময় এই হুঁশিয়ারি এলো, যখন ইরানে নতুন করে বড় ধরনের হামলার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় শুক্রবার ফ্লোরিডায় এক নির্বাচনী সমাবেশে ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানে ‘আরেকটি এপিক ফিউরি’ চালাতে পারে। যুদ্ধের শুরুতে ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক বো...