যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের যুদ্ধের অভিঘাত এখন
আর মধ্যপ্রাচ্যের উঠানে আটকে নেই। এর সবচেয়ে বড় ধাক্কা লেগেছে বিশ্ব জ্বালানি বাজারে।
তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে, এলএনজির দাম উঠেছে দ্বিগুণের বেশি। বাড়তি দাম দিয়েও
অনেক দেশ সময়মতো জ্বালানি সংগ্রহ করতে পারছে না। সংকট সামাল দিতে কোথাও বিদ্যুতের
দাম বাড়ছে, কোথাও ভর্তুকির বোঝা বাড়ছে, আবার কোথাও জ্বালানি রেশনিংয়ের পথে গেছে
সরকার।
তবে এ সংকটের গল্প সবার জন্য এক নয়। কোনো দেশ যেখানে
জ্বালানি সংকটে হিমশিম খাচ্ছে, অনেকেই সেখানে বাড়তি...