ব্রিটেনের মাটিতে বিদেশি গোয়েন্দা তৎপরতার আশঙ্কা ফের সামনে এল। ইরানের গোয়েন্দা সংস্থাকে সহায়তা করার সন্দেহে লন্ডনে এক নারী ও এক পুরুষকে গ্রেফতার করেছে ব্রিটিশ পুলিশ।বৃহস্পতিবার স্কাই নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডনের উত্তরাংশে পৃথক ঠিকানায় অভিযান চালিয়ে ওই দুজনকে আটক করা হয়। গ্রেফতার হওয়া নারী ও পুরুষের বয়স যথাক্রমে ৪২ ও ৬০ বছর। তাদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা ইরানের গোয়েন্দা পরিষেবাকে সহায়তা করেছেন। তবে পুলিশ এখনও বিস্তারিত অভিযোগ প্রকাশ করেনি।মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট জানিয়েছে,...