ইরাকের
মাটিতে এমন কিছু সশস্ত্র
গোষ্ঠী রয়েছে, যাদের হাতে রয়েছে বিপুল
অস্ত্রভাণ্ডার, হাজার হাজার যোদ্ধা এবং দেশের রাজনীতিতে
গভীর প্রভাব। তারা একদিকে ইরাকের
নিরাপত্তা কাঠামোর অংশ, অন্যদিকে মধ্যপ্রাচ্যে
ইরানের প্রভাব বিস্তারের অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে পরিচিত।
যুক্তরাষ্ট্র
ও সৌদি আরবের সাম্প্রতিক সময়ের হামলার পর ফের আলোচনার
কেন্দ্রে এসেছে ইরানপন্থী এই শিয়া সশস্ত্র
গোষ্ঠীগুলো। ওয়াশিংটন ও রিয়াদের অভিযোগ,
এই গোষ্ঠীগুলোর একাংশ আঞ্চলিক হামলায় যুক্ত। ফলে নতুন করে
প্রশ্ন উঠেছে–ইরাকের ভেতরে...