দুই দশকেরও বেশি সময় ধরে ইরাকে অবস্থান করছে যুক্তরাষ্ট্রের সেনা ও সামরিক ঘাঁটি। দীর্ঘদিন ধরে দেশটিতে থাকা নিজেদের সামরিক ঘাঁটি বুধবারের (আজ) মধ্যেই সরিয়ে নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাদের এই প্রস্থানকে বিজয় হিসেবে উদযাপন করছে ইরান ও তার মিত্ররা। রয়টার্সের গতকাল মঙ্গলবারের প্রতিবেদন অনুযায়ী, দুই দশকেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে প্রাণ হারিয়েছেন প্রায় ৪ হাজার ৫০০ মার্কিনি।ইরাক থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে ২০২৪ সালে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সমঝোতা হয়। ইরানের বিরুদ্ধে যুদ্ধরত থাকা সত্ত্বেও...